Daily Frontier News
Daily Frontier News

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডে যুবদলের বিক্ষোভ মিছিল

রুবেল মিয়া সরাইল 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সরাইল উপজেলা যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মো. নুর আলম মিয়ার নেতৃত্বে
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় এলাকা হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মহাসড়কের কুট্টাপাড়ায় এসে শেষ হয়।উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা যুবদলের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।

এ সময় উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নুর আলম মিয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার নিঃশর্ত মুক্তি দাবি জানান।

Daily Frontier News