মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
২০ নভেম্বর রোববার কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা কংশনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার বিএনপির সভপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
এটি.এম.মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম শাহিন,যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ খাঁন মেম্বার।
সভাপতিত্ব করেন ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান।
সভা পরিচালনা করেন ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাহাদুর ও ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল কাইয়ুম।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics