Daily Frontier News
Daily Frontier News

আগামী নির্বাচনে নৌকার বিজয় না হলে দেশ অন্ধকারে ডুববে–নাছির

 

 

মাসুদ পারভেজ সিনিয়র স্টাফ রিপোর্টার

 

আগামী নির্বাচনে নৌকার বিজয় না হলে দেশ অন্ধকারে ডুববে: নাছির সভায় বক্তব্য রাখেন আ জ ম নাছির উদ্দীন
আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় না হলে বাংলাদেশ অন্ধকারে ডুববে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘১৪ বছরে বাংলাদেশে নজীরবিহীন উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ছাড়া কোনো বিকল্প নেই। অন্যথায় বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে।’

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে এ সভা অনুষ্ঠিত হয়।

আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশ-বিদেশে, ঘরে-বাইরে গভীর ষড়যন্ত্র চলছে। অতীতে আওয়ামী লীগ শত ষড়যন্ত্র চূর্ণ করে অপরাজেয় ছিল। আমাদের কোনো শক্ত প্রতিপক্ষ নেই। এটা অপ্রিয় হলেও সত্য যে, আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ।

তিনি বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের অনেকেই বিএনপি-জামায়াতসহ গণশত্রুদের বিরুদ্ধে স্ট্যাটাস দেন না। অথচ নিজেদের দলের নেতা এমনকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও মিথ্যা ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এটা জঘণ্য ও আত্মঘাতী ষড়যন্ত্র।

Daily Frontier News