Daily Frontier News
Daily Frontier News

ফেনী সোনাগাজীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন স্পেন প্রবাসী

 

কুমিল্লা প্রতিনিধি।।

ফেনী সোনাগাজী উপজেলায় বিয়ের মুহুর্তটিকে স্বরণীয় করে রাখতে ও গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়াতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন স্পেন প্রবাসী যুবক।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় আত্মীয়দের নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের স্পেন প্রবাসী মো. আলমগীর হোসেন ও রোকেয়া বেগম দম্পতির একমাত্র ছেলে মো. ইসরাফুল আলম রিফাত ।

কনের বাড়ি হলো সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলি গ্রামের কুয়েত প্রবাসী মাঈন উদ্দিন মানিক ও নুর নাহার বেগম দম্পতির মেয়ে খাদিজাতুল কোবরা নিঝুম।

এ সময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান। মাঠে হেলিকপ্টারটি যতক্ষণ ছিল, ততক্ষণই চারপাশে ছিল উৎসুক জনতার উপচেপড়া ভিড়। নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সোনাগাজী মডেল থানার একদল পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়,বিয়ের মুহুর্তটিকে স্বরণীয় করে রাখতে ও গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়াতে দুই লাখ দশ হাজার টাকা দিয়ে হেলিকেপ্টার ভাড়া করেছেন বর পক্ষ।

বিশ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন বর-কনের। বর ও কনে পক্ষের দুই হাজার ১০০ জন অতিথির ভোজন শেষে বিকাল সাড়ে চারটায় কনেকে নিয়ে বর ফের চড়লেন হেলিকপ্টারে। কনের বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ছিল বরের বাড়ি। সেখানে কনেকে বরণ করে নেন শ্বশুর-শাশুড়ি সহ শ্বশুর বাড়ির লোকজন।

কনের পিতা মাঈন উদ্দিন মানিক বলেন,মেয়ের জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় সবাইরখুশি। বরের পক্ষ থেকে আমাকে বিষয়টি জানানো হলে আমিও সম্মত হই। তিনি বলেন, আমি গর্বিত যে জামাই হেলিকপ্টারে আমার মেয়েকে নিতে এসেছে। আমি খুবই আনন্দিত নবদম্পতির জন্য আমি সবার কাছে দোয়া চাই।

Daily Frontier News