Daily Frontier News
Daily Frontier News

লোকদলের দুই যুগ পূর্তিতে তিন দিনব্যাপী মহা উৎসব

 

সুনামগঞ্জ প্রতিনিধি::

 

লোকদল শিল্পী গোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের দুই যুগ পূর্তি উপলক্ষ্যে তিন দিনব্যাপী মহা উৎসব ২০২২ উদ্বোধন, আলোচনা সভা, সংবর্ধনা ও ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় আনন্দ র‌্যালি উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত। বিকাল তিনটায় শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা, সংবর্ধনা ও ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লোকদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধনের সভাপতিত্বে ও সাদিক আলম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান তালুকদার, কবি কোহিনুর বেগম, সংগীত শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী, মিনা পাল প্রমুখ।

এছাড়াও সংগঠনের সিনিয়র সহ সভাপতি জুবায়ের বখত সেবুল, সহ সভাপতি মিতু চন্দ, কপিল দে ঋষি ও সাধারণ সম্পাদক তুর্য দাস রাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ আমেরিকা প্রবাসী লেখক ও সাংবাদিক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং লোকদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধনকে আজীবন সভাপতি নির্বাচিত করায় তাঁকে স্বর্ণপদক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে ম্যাগাজিন অনুষ্ঠানে দামাইলসহ সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

Daily Frontier News