বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সেইভ দ্যা চাইল্ড এন্ড উইমেন সংগঠন এর উদ্যোগে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইন্জিঃ এরশাদ গার্লস হাই স্কুল এর প্রধান শিক্ষক মো. এনামুল হক সোহেল, ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্জমান আরা বেগম।
এসময় শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবক এবং এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics