Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ইউএনও’র বিদায় এবং নবাগত ইউএনও’র যোগদান উপলক্ষে সংবর্ধনা

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ এবং সদ্য বিদায়ী পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক হালিমা খাতুনকে বিদায়ী সংবর্ধনা উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, অফিসার্স ক্লাব, ভূমি প্রশাসন সহ বিভিন্ন বিভাগীয় কার্যালয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন সংগঠনের ফুলে ও উপহারে সিক্ত হলেন বিদায়ী সংবর্ধিত অতিথি হালিমা খাতুন।
উপজেলা অফিসার্স ক্লাব:- উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ও বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতিপ্রাপ্ত ইউ এন ও হালিমা খাতুন কে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বিদায় এবং বরণ করে নেন। বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা বানীন রায় , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বুড়িচং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ আব্দুল আউয়াল, পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোহাম্মদ রাসেল সারয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমেদ হোসেন মজুমদার, পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এম হাবিবুর রহমান, উপজেলা তথ্য আপা খাদিজা আক্তার, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার মোঃ শাহজান চেয়ারম্যান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নেয়াজ আলী সরদার প্রমূখ। এ সময় বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার:- বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযুদ্ধা কার্যালয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার উদ্যোগে বিদায়ী নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন কে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকলাক হায়দার এবং সংবর্ধিত বিদায়ী অতিথি হালিমা খাতুন। সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মোঃ শাহাজান চেয়ারম্যান এবং পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শরিফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। আরো বক্তব্য রাখেন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বীর প্রতীক আব্দুল ওহাব, এ কে এম শরাফত আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবু ইসলাম, সদস্য আতিকুর রহমান ব্যাংকার প্রমুখ। ভূমি প্রশাসন: – বুড়িচং উপজেলা ভূমি প্রশাসন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারকে বরণ এবং হালিমা খাতুনকে বিদায় উপলক্ষে সম্মাননা ক্রেশ এবং ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ভূমি অফিসারস কল্যাণ সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদ মোহাম্মদ আবুল কাশেম খাঁন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, বিদায়ী সংবর্ধিত অতিথি এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাননহো মোঃ ইসহাক, সার্ভেয়ার জান্নাতুল ফেরদৌসী, নাজির জাহিদুল ইসলাম। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যথাক্রমে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মোরশেদ আলম, গোলাম মোস্তফা, মোঃ হারুন অর রশিদ, মোঃ সাইফুল ইসলাম, উপসহকারী ভূমি কর্মকর্তা লাভলী আক্তার, উপসহকারী ভূমি কর্মকর্তা রতন চন্দ্র কর্মকার, লাভলী আক্তার, পারভিন আক্তার, নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, আবুল খায়ের বুলবুল, অফিস সহায়ক মোঃ কবির হোসেন, মোহাম্মদ নাঈম, তহিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্দ খায়ের প্রমূখ।

Daily Frontier News