Daily Frontier News
Daily Frontier News

বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হলো অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন)-কে

 

 

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন), নারায়ণগঞ্জ জনাব শাওন শায়লা, পিপিএম-কে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অদ্য ৫ ডিসেম্বর, ২০২২ দুপুরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার)। বিদায়ী অতিথিকে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এক প্রজ্ঞাপনে তিনি স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় বদলীর আদেশ প্রাপ্ত হয়েছেন।

Daily Frontier News