Daily Frontier News
Daily Frontier News

মাধবদী নুরালাপুর ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি হিসেবে জাকারিয়া ভাই কে দেখতে চাই তৃণমূল আওয়ামী লীগ

 

 

নিজস্ব প্রতিবেদক:-

 

আসন্ন নরসিংদী সদর নুরালাপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে জাকারিয়া ভাইকে দেখতে চায় তৃনমুল আওয়ামীলীগ। সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি বর্তমান নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া তৃনমুল আওয়ামীলীগের সাথে সমন্নয় করে দীর্ঘ দিন রাজনীতি করে আসছেন। তিনি কর্মিবান্দব নেতা হিসেবে এলাকায় সফলতার সহিত কাজ করে কর্মিদের আস্থা অর্জন করেছে। তাই তৃনমুল আওয়ামীলীগ আসন্ন নুরালাপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যন হিসেবে দেখতে চায় জাকারিয়াকে। এ বিষয়ে আমাদের প্রতিবেদক নুরালাপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কালামের সাথে আলাপ কালে তিনিনজানায় জাকারিয়া ভাইকে নৌকা প্রতিক দিলে বিপুল ভোটে নির্বাচিত হবে। নুরালাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু জানায় জাকারিয়া ভাই ইউনিয়নের একজন জনপ্রিয় নেতা বাংলাদেশ আওয়ামীলীগ তাকে নৌকা প্রতিক দিলে বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ কাউছার জানায় জাকারিয়া ইউনিয়নের সকলের কাছে প্রিয় পাত্র তাই আমরা সবাই তাকে নৌকা প্রতিকের চেয়ারম্যন হিসেবে দেখতে চাই। ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক নাদিম মাহমুদ বলেন জাকারিয়া দীর্ঘ দিন তৃনমুল কর্মিদের নিয়ে সংগঠন পরিচালনা করে আসছেন। বাংলাদেশ আওয়ামীলীগ জাকারিয়া ভাইকে নৌকা প্রতিক দিলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। যুবলীগ নেতা সুমন প্রধান জানায় জাকারিয়া দীর্ঘ দিন গরীব দুখি মানুষের অনেক উপকার করে আছেন তিনি আসন্ন নির্বাচনে দলমত নিবিশেষে সকল মানুষ জাকারিয়া ভাইকে চেয়ারম্যন হিসেবে দেখতে চায়। ইউনিয়ন আওয়ামীলীগের কার্য্যকরি সদস্য মোঃ হারুন মিয়া বলেন জাকারিয়া ইউনিয়নের যোগ্য নেতা তাই আমরা আসন্ন নির্বাচনে জাকারিয়া ভাইকে চেয়ারম্যন হিসেবে সকলে দেখতে চায়। ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসফিকুর রহমান শামিম জানায় জাকারিয়া তৃনমুল কর্মিদের মূল্যয়ন করে বিদায় আগামী নির্বাচনে সকলেই নৌকা প্রতিকের চেয়ারম্যন হিসেবে জাকারিয়াকে দেখতে চায়। ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজি মোঃ জহিরুল ইসলাম জানায় আওয়ামীলীগে অনুপ্রবেশ কারি জামাত শিবির হতে আসা খাদেমুল ইসলাম ফয়সালদের হাতে নৌকা নিরাপদ নয়। কর্মিবান্দব নেতা জাকারিয়াকে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিক দিলে বিপুল ভোটে নির্বাচিত হবেন। ৮ নং ওয়ার্ডের ভোটার ও মাধবদী থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবু দাউদ জানায় জাকারিয়া ভাই ভালো মনের মানুষ তিনি গরিব দুঃখী মানুষের সবসময় সেবা করে আসছেন আসন্ন নির্বাচনে ওনাকে নৌকা প্রতিক দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভোটার নরসিংদী সদর উপজেলা আওয়ামীযুবলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জানায় জাকারিয়া ভাইকে নৌকা প্রতিক দিলে তিনি বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হবে সে আরও জানায় ছাত্রদল ও ছাত্রশিবির থেকে আগত নেতাদের হাতে নৌকা নিরাপদ নয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া জানায় জাকারিয়া ভাই ত্যাগি ছাত্রলীগ নেতা তিনি বর্তমান নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সফল সাধারন সম্পাদক উনার হাতে তৃনমুল আওয়ামীলীগ কর্মিরা নিরাপদ তাই আমন্ন নির্বাচনে নৌকার প্রর্থী হিসেবে তাকে দেখতে চাই। ৮ নং ওয়ার্ডের ভোটার জেলা তাঁতীলীগের আহবায়ক মোঃ জাকির হোসেন জানায় কর্মি বান্দব নেতা জাকারিয়া আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ জাকারিয়াকে নৌকা প্রতিক দিলে বিপুল ভোটে নৌকা জয়ী হবে। তিনি আরো জানায় জাকারিয়া চেয়ারম্যন প্রর্থী হিসেবে জন প্রিয়তার শীর্ষে রয়েছে। অনুপ্রবেশ কারিদের হাতে নৌকা নিরাপদ নয়।একান্ত সাক্ষাৎকারে নুরালাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের হতে মনোনয়ন প্রত্যাশী নৌকার কান্ডারী কর্মীবান্ধব নেতা মোঃ জাকারিয়া জানান আমি দীর্ঘদিন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন সাধারন কর্মী হিসেবে জনগণের পাশে থেকে সেবা করতে চাই। দল যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেয় তাহলে আমি আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ত্যাগী নেতাকর্মী ও সাধারণ খেটে খাওয়া মানুষের সেবা করে যাব আজীবন ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

Daily Frontier News