Daily Frontier News
Daily Frontier News

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

.

.      জেলা ব্রাহ্মণবাড়িয়া ২৬শে ফেব্রুয়ারি ২০২৩ইং,বিভিন্ন স্থানীয়, জাতীয় ও অনলাইন (নিউজ পোর্টাল) পত্রিকায় ফোর স্টোক থ্রি হুইলার সিএনজি গাড়ী সমূহ জেলার সড়ক মহা-সড়কে প্রশাসনের নাকের ডগায় অবাধে চলাচল করার বিষয়ে হতাশ প্রকাশ করেন। তার উপর বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের নবাগত সহকারি পরিচালক আশরাফ সিদ্দিকী কতিপয় অসাধু ব্যক্তির যোগ সাজেশে বিপুল পরিমাণ অবৈধ উৎকোচ গ্রহণের মাধ্যমে ঐ সব নিষিদ্ধ যানবাহন গুলোর নতুন রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার যেই ঘৃণ্য পায়তারা করিতেছে তার তীব্র নিন্দা জানান।

.       এহেন তীব্র নিন্দার প্রতিবাদ জানিয়েছেন,জেলা সিএনজি পরিবহন মালিক সমিতি ও সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সকল নেতৃবৃন্দ। সিএনজি অটো রিক্সার রেজিস্ট্রেশন নম্বর হলে সরকারের রাজস্ব আয় হবে কোটি কোটি টাকা। দেশের চাকা সচল হবে। সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সকল নেতৃবৃন্দ মিলে এক সিদ্ধান্তে উপনীত হয়েছে যে,হীন মনে সরকারের রাজস্ব কে ফাঁকি দিয়ে ফায়দা নেওয়ার জন্য একটি কু-চক্রী মহল সরকার ও জনসাধারণের বিপক্ষে চলছে। আমরা সবাই তাদের মিথ্যা বানোয়াট ও সরকারের স্বার্থ সংশ্লিষ্ট সরকার বিরোধী সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

.       এ ব্যাপারে সিএনজি অটো রিক্সা রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার জন্য ২৭শে ফেব্রুয়ারির সন্ধ্যা ৬ টা, মেড্ডাস্হ জেলা অটো রিক্সা মালিক সমিতি কার্যালয়ে ২য় তলা উক্ত বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য সিএনজি মালিক ও শ্রমিক সমিতি যৌথ ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরবর্তী পর্যায়ে যা যা করণীয় তাহা করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।

.      তাহা নিম্নরূপ
(১) হাজী মিজানুর রহমান- সভাপতি মালিক সমিতি (২) মোঃ কুদ্দুস মিয়া-সাধারণ সম্পাদক মালিক সমিতি (৩)মোঃ বাহার চৌধুরী-কার্যকরী সভাপতি (৪)মোঃ তাহের মিয়া- সাংগঠনিক সম্পাদক (৫)মোঃ হেবজুল করিম-শ্রমিক সভাপতি(৬)মোঃ স্বপন মিয়া সাধারণ সম্পাদক শ্রমিক (৭)মোঃ আবুল হুসেন-সাংগঠনিক সম্পাদক শ্রমিক ।

 

.                        বিনীত

.হাজী মিজানুর রহমান//মোঃ কুদ্দুস মিয়া
.     সভাপতি         //সাধারণ সম্পাদক
. ব্রাহ্মণবাড়িয়া জেলা. সিএনজি চালিত অটো রিক্সা পরিবহণ মালিক সমিতি।
.রেজি নং চট্ট ১৮৭১ ব্রাহ্মণবাড়িয়া

Daily Frontier News