. দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ,অভিযান মিডিয়া সেন্টার (অনলাইন নিউজ পোর্টাল) ও দৈনিক ভোরের ডাক পত্রিকায় ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ইং ( বিজয় নগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মচারীর প্রেসক্রিপশন প্রদান,কমিশন বাণিজ্য সহ নানা অভিযোগ) শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোঃ আলমগীর কবীর।
. প্রতিবাদে বলা হয় একটি কু-চক্রী মহলের ইন্দনে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়। মিথ্যা তথ্যের ভিত্তিতে দোষারোপ করা হয়েছে। সংবাদে কমিশন বাণিজ্য, এমডি পদে, মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া, প্রাইভেট ক্লিনিকের রেফার করা, চাকুরী ফাঁকি, মালিকানা শেয়ার, রোগীর কোটা পূরণ ইত্যাদি সহ আমার নাম উল্লেখ করে, সামাজিক রাজনৈতিক ও মানসিক ভাবে হেয় করা হয়েছে ।
. প্রতিবাদকারী একজন স্বাস্থ্য সেবক কর্মী হিসেবে, সেবা মূলক কাজে সর্বদা নিজেকে সুদীর্ঘ সময় ধরে সু-নাম ও ন্যায় নিষ্ঠার সহিত দায়িত্ব পালনে নিয়োজিত রাখেন । কোন অবৈধ ব্যবসা কর্মকান্ডে লিপ্ত নন ।
. এহেন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
. বিনীত
. মোঃ আলমগীর কবির
. পদবিঃ- ফার্মাসিস্ট
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics