মোঃ মোস্তাফিজুর রহমান
আগামী ১৭-ই অক্টোবর ২০২২ সদস্য পদে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ডোমার উপজেলার সাবেক জেলা পরিষদ সদস্য প্রার্থী ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ০২ ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান মিজান।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তিনি ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদপ্রার্থী। গতবারে তিনি জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে ওই ওয়ার্ডে ৫ বছর জেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করেন।
দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুখী কাজে তিনি সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে এবং করোনা ভাইরাস আতঙ্কে যখন অনেক জনপ্রতিনিধি আর বিত্তশালী যখন নিজের জীবনের নিরাপত্তার দুশ্চিন্তায় বাইরে বের হয়ে অবলোকন এবং অনুধাবন করতে পারছেন না গরিব-দু:খি-অসহায় মানুষের করুণ অবস্থা। সে সময়ও বিবেকের তাড়নায় নিজের জীবনের নিরাপত্তার তোয়াক্কা না করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন।
এলাকাবাসী বলেন, তিনি সকল মানুষের বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক জনাব মোঃ মিজানুর রহমান (মিজান) কে ডোমার উপজেলা ২নং ওয়ার্ডের সদস্য হিসেবে দেখতে চাই।
সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, এবারেও যদি আমি সবার ভালোবাসা পেয়ে পুনরায় জেলা পরিষদ সদস্য হতে পারি তাহলে এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাবো যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই নিজেকে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics