মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ-
গত ২৮শে সেপ্টেস্বর ২০২২ রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল উত্তর গ্রামের উত্তর হাটির মোঃ কবীর মিয়ার ছেলে মোঃ মোসাইদ ইসলাম (১৪)।মোসাইদ গোর্কণ দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।বাড়ি থেকে গোকর্ন মাদ্রাসা যাওয়ার জন্য রওয়ানা দেয়,এর পর থেকে আর বাড়ি ফিরে আসে না ও মাদ্রাসাও যায় না। হারানোর সময় তার পড়নে ছিলো নেভী ব্লু রংগের জুব্বা ও মাথায় সদা রঙ্গের টুপি।তার উচ্চতা অনুমান ৪ ফুট গায়ের শ্যামলা। মুখ মন্ডল গোলাকার।হারানোর পর থেকে বিভিন্ন আত্মীয় স্বজন সহ সম্ভাব্য স্থানে অনেক খোঁজা খুুঁজি করে মোসাইদকে পাওয়া যাচ্ছে না।যদি কোন সুহৃদয়বান ব্যাক্তি তার মোসাইদের সন্ধান পেয়ে থাকেন তাহলে নীচের তার মা বাবা নাম্ভারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। 01910291643/01408772551।নিখোঁজ মোসাইদের শোকে তার মা বাবা মৃত্যু পথ যাত্রী।
মাদ্রাসার সুপারেনটেন্ড মাওলানা মোঃ নাসির উদ্দিন বলেন যদি মোসাইদ বাড়ি থেকে আসার তার কোন অভিভাবকে সাথে করে নিয়ে আসতো তাহলে এমন হতো না।তিনি বলেন একা পাঠানোর কারনে হয়তো সুযোগ পেয়ে সে অন্যত্র কোথাও চলে গেছে।
মোঃ আব্দুল হান্নান
০১৭১৭৩৫০৮৭৬
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics