মাসুদ রানা বাবুলঃ-
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য তফসিল ঘোষণার খবর বিভিন্ন মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর কারা কারা হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী এ নিয়ে পাড়া মহল্লায় হাটবাজারে ব্যাপক আলোচনা চলছে । আলোচনার শীর্ষে রয়েছেন তারুণ্যের অহংকার অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন । জানা যায় তিনি একজন নিরেট ভদ্রলোক এবং সাদা মনের মানুষ আইন পেশাই তিনার রয়েছে ব্যাপক সুনাম । অসহায় গরীব দুঃখী সর্বশ্রেণীর মানুষকে তিনি ভালবাসেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক এবং নরসিংদী জেলা কৃষক লীগের ডাইনামিক সাধারণ সম্পাদক তিনি রয়েছেন আলোচনার শীর্ষ । নরসিংদী সদরের ১৪ টি ইউনিয়ন দুইটি পৌরসভায় তিনার রয়েছে সমান জনপ্রিয়তা । কৃষক লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তার ব্যাপক পরিচিতি । তিনি বিনা মূল্যে একাধিক কৃষকের ধান কেটে দিয়েছিলেন এবং করোণা মহামারতে এলাকায় ব্যাপক খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন । পাশাপাশি তিনি একজন কর্মী বান্ধব নেতা প্রতি বৎসর শিতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন এবং সর্ব শ্রেণীর মানুষের সাথে রয়েছে তার ভালোবাসা । এ ব্যাপারে এডভোকেট নজরুল ইসলাম রিপন এ প্রতিবেদক কে জানান আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমি বাংলাদেশ কৃষক লীগ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক নরসিংদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক,ও সাবেক জিপি আমি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে প্রার্থী হব ইনশাল্লাহ । আমি আশা করি আমাকে সর্ব শ্রেণীর লোকেরা ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন আমি নরসিংদীর সদরবাসীর দোয়া ও ভালোবাসা চাই ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics