মো: ছাত্তার মিয়া নরসিংদী:-
গত ১৭/০১/২০২৩ খ্রিঃ তারিখে দৈনিক কালবেলা পত্রিকায় “নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার
বিরুদ্ধে অভিযোগের পাহাড়” এবং ২৩/০১/২০২৩ খ্রি: তারিখে “সিইওর মাসে আপ্যায়ন খাতে ব্যয় সাড়ে চার লাখ টাকা” এবং গত ২৫/০১/২০২৩ খ্রি: তারিখে “অস্ত্র ঠেকিয়ে হিসাবরক্ষককে হুমকি সিইওর” শিরোনামে এবং বাংলাভিশন চ্যানেলে জেলা পরিষদ, নরসিংদী নিয়ে বিরূপ প্রতিবেদন প্রকাশিত হয়। উল্লিখিত সকল প্রতিবেদন একই ব্যক্তি মোঃ মাজহারুল পারভেজ কর্তৃক দাখিলকৃত। প্রতিবেদক নিম্নস্বাক্ষরকারী টেলিফোনিক আলাপ/মন্তব্য বিকৃত করে নিজস্ব মনগড়া বক্তব্য উপস্থাপন করেন। প্রকাশিত সংবাদে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিদ্বেষ ও ষড়যন্ত্রমূলক এবং ফরমায়েসী প্রতিবেদন।
নরসিংদী জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা গত ১১/০৪/২০২১ খ্রিঃ তারিখে জেলা পরিষদে যোগদান করার পর অদ্যাবধি নরসিংদী জেলা পরিষদের যতগুলি দরপত্র আহ্বান ও বাস্তবায়ন করা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ বরাদ্দকৃত প্রকল্পের প্রাক্কলিত মূল্য ৩০ লক্ষ টাকা এবং অবশিষ্ট সকল প্রকল্প ৩০ লক্ষ টাকার চেয়ে কম মৃল্যের। নরসিংদী জেলা পরিষদ গত ২০১৬-২০১৭ অর্থ বছর হতে ই-জিপি প্রক্রিয়ায় দরপত্র আহ্বান করে আসছে। প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একজন ঠিকাদারের নিকট থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ নেয়ার অভিযোগসহ অন্যান্য সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।
উক্ত খবরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া অনুদান দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। জেলা পরিষদের সকল অনুদান অন্যান্য হিসাবের ন্যয় সিইও ও চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে জেলা পরিষদের সভায় অনুমোদন সাপেক্ষে প্রদান করা হয়। উক্ত চেক পরবর্তীতে জেলা পরিষদের হিসাবরক্ষক নিজ দায়িত্বে বিতরণ ও মাস্টাররোল সংরক্ষণ এবং সার্বিক নথি ব্যবস্থাপনা করে থাকেন।
জেলা পরিষদ একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হওয়ায় প্রত্যেক জাতীয় দিবস ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবস জেলা পরিষদ স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে নিজস্বভাবে উদযাপন/পালন করে থাকে। ফলে সেই সকল অনুষ্ঠানের ডেকোরেশন, আপ্যায়ন, অতিথি ব্যবস্থাপনা, জেলা পরিষদের বিভিন্ন স্থাপনার মেইনটেন্যান্স খরচসহ অন্যান্য সকল আনুসাঙ্গিক খরচ জেলা পরিষদের রাজস্ব তহবিল হতে পরিষদের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা হয়। উক্ত খরচ শুধুমাত্র সিইও বা ডাকবাংলোর আপ্যায়ন খাতে ব্যয় করা হয়নি।জেলা পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ সুবিধাভোগীদের আবেদনের ভিত্তিতে পরিষদের সভায় অনুমোদন সাপেক্ষে স্থানীর সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। পরবর্তীতে মন্ত্রণালয় উক্ত প্রকল্পসমূহ যাচাই বাছাই করে অনুমোদন দিলেই শুধুমাত্র প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হয়। এক্ষেত্রে প্রকল্প অনুমোদনের জন্য অগ্রিম অর্থ প্রদানের কোন সুযোগ নেই। গত ১২ ডিসেম্বর ২০২১ খ্রি: তারিখ এ কার্যালয় হতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এসএসসি/সমমান এবংএইচএসসি/সমমান পরীক্ষায় নরসিংদী জেলায় জিপিএ-৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। উক্ত কার্যক্রমে জনাব রোমান মিয়া, হিসাবরক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদনে গত ২২/০১/২০২৩ খ্রি: তারিখের
৪৬.৩০.৬৮০০.১০৬-১৮,০২৭.১৩.১২ নং স্মারকে বিভাগীয় কমিশনার, ঢাকা এবং ২৩/০১/২০২৩ খ্রিঃ তারিখের ৪৬,৩০,৬৮০০৯০৬,৯৮০২৭.১৩,১৪ নং স্মারকে সচিব; ছানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করায় ক্ষুব্ধ হয়ে এহেন উদ্দেশ্যমূলক’ মিথ্যা, বানোয়াট ও গ্রতিহিংসামূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সংবাদ ও রিপোর্টের বিরুদ্ধে নরসিংদী জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের-পক্ষ- হতে-তীব নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আমরা সঠিক সাংবাদিকতায় বিশ্বাসী।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics