Daily Frontier News
Daily Frontier News

এসবিএসি ব্যাংকের নতুন ডিএমড আব্দুল মতিন

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

মোঃ আব্দুল মতিন, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। এর আগে তিনি ইষ্টার্ন ব্যাংক লিমিটেড এ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

জনাব মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে সাউথইষ্ট ব্যাংকে প্রবেশনরী কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগ থেকে এম বি এ ডিগ্রী লাভ করেন। দীর্ঘ ২৬ বছর ব্যাংকিং পেশায় তিনি ন্যাশনাল, প্রাইম এবং ঢাকা ব্যাংক লিমিটেড এ কর্মরত ছিলেন। ব্যাংকিং পেশায় উৎকর্ষতা সাধনে তিনি ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি বিষায়কসহ দেশে ও বিদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশলায় অংশ গ্রহণ করেন।

Daily Frontier News