আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সিলেটস্থ তাহিরপুর সমিতির উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ২০০টি পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করেন সিলেটস্থ তাহিরপুর সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ তারা মিয়া তালুকদার।
এ সময় সিলেটস্থ তাহিরপুর সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ তারা মিয়া তালুকদার বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটস্থ তাহিরপুর সমিতির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস।
ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, সিলেটস্থ তাহিরপুর সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শান্ত, প্রচার সম্পাদক ইয়াহিয়া মজুমদার (হাসান) প্রমুখ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics