বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ-
জামালপুরের বকশীগঞ্জে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রæয়ারি) উপজেলার গারো পাহাড়ের লাউচাপড়া অবকাশ বিনোদন কেন্দ্রে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র, উপহার সামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়।
মিলন মেলা উপলক্ষে আলোচনা সভায় উপজেলা প্রেস ক্লাবের সদস্য মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় এবং প্রেস ক্লাব সভাপতি হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারিকুজ্জামান , জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মেসবাহ উল হক তুহিন, সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, শিক্ষক ফিরোজ আলম, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া , সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসেম মোল্লাপ্রমুখ।
আলোচনা সভায় সুধীজন সহ উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics