Daily Frontier News
Daily Frontier News

স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি ট্রাক মার্কায় পক্ষে মিছিল

 

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং ।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ব বিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি ট্রাক মার্কার পক্ষে গত রবিবার বিকেলে সদর ইউনিয়নের উদ্যোগে বিশাল শোডাউন ও মিছিল বাজারের প্রধান প্রধান সড়কে শ্লোগান নিয়ে উপজেলা পরিষদ চত্বরের সমানে এসে শেষ হয়।

এহতেশামুল হাসান ভূইয়া রুমির সাথে নেতৃত্বে ছিলেন বুড়িচং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মোঃ জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন,যুবলীগ নেতা আক্তার হোসেন আকাশ,যুবলীগ নেতা খন্দকার মোবারক হোসেন, মেহেদী হাসান মুরাদ, জয়নাল আবেদীন, শফিকুর রহমান ও খোরশেদ আলম।

রুমি বলেন আপনারা আগামী ৭ জানুয়ারি নিজের ভোট দিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশিদের কে ভোট সেন্টারে নিয়ে আসবেন এবং ট্রাক মার্কায় ভোট দিবেন।

Daily Frontier News