সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:-
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি ছাত্র জীবন থেকেই চৌকস একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ছাত্র জীবনে সর্বদাই নিরীহ ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করতেন। এছাড়াও দলীয় কর্মকাণ্ডে সবসময় সক্রিয় ভূমিকা রাখছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা বলেন সদর উপজেলার প্রতিটি ইউনিয়নেই আমার সক্রিয় অনুসারী রয়েছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও আমাকে সমর্থন দিয়েছে। সাবেক ও বর্তমান ছাত্রনেতা ও সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন দিয়েছে। বর্তমানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কর্মী সমর্থকরা আমার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছে। আমিও নিয়মিত দেখা-সাক্ষাৎ ও যোগাযোগ অব্যাহত রেখেছি। এবারের উপজেলা নির্বাচনে হবে উৎসবমুখর ভোট। আর এই উৎসবমুখর জনগণের ভোটে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics