Daily Frontier News
Daily Frontier News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ লাইন্স মাঠে নির্বাচনে নিয়োজিতব্য পুলিশ সদস্যদের উদ্দেশ্যে  “ব্রীফিং প্যারেড” অনুষ্ঠিত 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

 

.         আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ লাইন্স মাঠে নির্বাচনে নিয়োজিতব্য পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অদ্য সকালে “ব্রীফিং প্যারেড” অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান।

.         অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অফিসার-ফোর্সদেরকে এসময় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

.      অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো: ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো: জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: সোনাহর আলী, সার্কেল অফিসারবৃন্দ এবং পুলিশ সদর দপ্তরের দুই উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Daily Frontier News