হেলেনা বেগম বুড়িচং প্রতিনিধি।।
বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মানব জমিন পত্রিকার বুড়িচং প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) বুড়িচং উপজেলা শাখার সভাপতি মো. মোসলেহ উদ্দিনের মা হেলেনা বেগম (৯০) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার রাত ১০.৪৫ মিনিটে তার নিজ বাড়ী বুড়িচং উপজেলার ভরাসার মুহুরীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীন, আত্মীয় স্বজনসহ অশংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার যোহর বাদ ভরাসার উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বাবু, উপদেষ্টা আবু মুসা।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics