Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

৮ই এপ্রিল শনিবার বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে হরিপুর সুফিয়া ইসলামিয়া কমপ্লেক্স এন্ড এতিমখানা মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোসাইটির সভাপতি প্রভাষক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন।
সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকারিয়া খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সিনিয়র সহ- সভাপতি ও বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, , বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ খোরশেদ আলম,সোসাইটির সহ-সভাপতি ও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল হক শাকিল, সোসাইটির সহ-সভাপতি আলমগীর হোসেন মোল্লা বাচ্চু, ইমরুল হাসন মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ, সোসাইটির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ সুজন, কৃষিবিদ আল আমিন ভূইয়া, তারেকুল ইসলাম পিয়াস, মোঃ হেলাল প্রমুখ।

Daily Frontier News