বুড়িচং প্রতিনিধি।।
১১ই এপ্রিল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে নন এমপিও শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: মোঃ জাকারিয়া খানের পরিচালনায় অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ লোকমান হাকিম ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা জেলা উত্তর সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবু তাহের।
বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সদস্য মোঃ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics