Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আলোচনা সভা ইফতার মাহফিল

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৫ এপ্রিল ২০২৩) বুধবার বিকেলে স্থানীয় পানসী রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি ফয়জুন্নেছা সীমা।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান।
সমিতির সাংগঠনিক সম্পাদক আবু মুছা ও অর্থ সম্পাদক আবদুল গফুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রধান শিক্ষক হাবিবুর রহমান ভূইয়া জীবন, প্রধান শিক্ষক মিজানুর রহমান খান, আলমগীর হোসেন ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম।
আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক যথাক্রমে আলী আহাম্মেদ, মোশাররফ হোসেন, রাজা মিয়া, শ্যামল মিয়া,শাহআলম সুজন,আঞ্জুম আরা বেগম, নাঈমা আক্তার, এমরান হোসেন, মাহবুবুর রহমান, তাহমিনা তাবাসসুম,বাবুল আলম,হাবিবুর রহমান, মাহমুদ হাসানসহ টিচার্স কমপ্লেক্সে সকল ব্যবসায়ীরা ও বিভিন্ন পত্র পত্রিকার কর্মরত সাংবাদিকবৃদ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বুড়িচং উপজেলার শাখার পূর্বের বিলুপ্তি কমিটির বিভিন্ন অনিয়মের বিষয়গুলো তুলে ধরেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম মাস্টার।

Daily Frontier News