Daily Frontier News
Daily Frontier News

বান্দরবান সুয়ালক বাজার ১২তম বার্ষিক ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সঃ) মাহফিল

 

 

তানজিনা আক্তার উর্মি বান্দরবান

 

বান্দরবান সুয়ালক বাজার সম্মিলিত মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ১২তম ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সঃ) মাহিফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদে আছর হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই মাহ্ফিল চলে। সুয়ালক বাজার প্রাঙ্গনে বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত থেকে নির্দিষ্ট বিষয়বস্তুু: মাকানা মুহাম্মদ আলা আহদিন মিররিজালিকুম ওয়ালা কির রাসুলুল্লাহি ওয়াহা তামান্নাবিয়্যািন ওয়াকানাল্লাহু বিকুল্লি সায়ইন আলিম- এ আয়াতের ব্যাখ্যা কোরআনের তাফসীর ও হাদীসের ব্যাখ্যা সহকারে দিক নির্দেশনামূলক হেদায়তী ওয়াজ ও নচিহত প্রদান করেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাউথ ইস্ট ইউনিভার্সিটির ডাইরেক্টর ও এটিএন বাংলা’র ভাইস প্রেসিডেন্ট হযরত মাওলানা শহিদুল ইসলাম বারকাতী, ঢাকা। মাহফিলে প্রধান বক্তা হিসেবে “ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়ত ও অনৈক্যের কারণ সমূহ”নির্দিষ্ট বিষয়বস্তুুুর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইসলামি আলোচক মোহনা, বৈশাখী, বিটিভি ওয়াল্ড, ঢাকা,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দীন ফারুকী। চট্টগ্রাম সাতকানিয়া কেরানীহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা ইউনুছ নূরী সাহেব এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বান্দরবান সুয়ালক উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা কাজী আব্দুল লতিফ সিকদার, সুয়ালক সুলতানপুর জামে মসজিদের খতিব ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাওলানা ইউসুফ হেলালী। মাহফিলের সফলতার জন্য নিবেদিত প্রাণ হয়ে ও আন্তরিক ভাবে কাজ করেন বিশিষ্ট রাজনৈকক ব্যক্তিত্ব ও সমাজ সেবক মোঃ নয়ন সিকদার, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ হান্নান সাওদাগর, বিশিষ্ট রাজনৈকক ব্যক্তিত্ব ও সমাজ সেবক মোঃ জনি, যুব নেতা মোঃ আব্দুল আজিজ, যুব নেতা মোঃ রবিউল, যুব নেতা মোঃ জসিম উদ্দিন, যুব নেতা মোঃ ইদ্রিস, যুব নেতা মো: রাসেল,মোঃ রাজিবুল ইসলাম রাজীব,আব্দুল খালেক’সহ এলাকার এক ঝাঁক ইসলাম প্রিয় যুবকগণ এবং সুয়ালক বাজার সম্মিলিত মাহফিল পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ।
এছাড়াও মাহফিলে সহযোগিতা করেছেন হেলালী ট্রাস্ট এন্ড ওয়েলফেয়ার এর সত্ত্বাধিকারী মুরশেদুল আলম হেলালী। মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা মহান আল্লাহ তা প্রকাশ করেছেন, ইসলাম একটি শান্তির ধর্ম, মুসলমানরা কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম, অত্যাচারের শিকার হচ্ছে। আসুন আমরা কোরআন ও হাদীসের আলোকে আমাদের জীবন গড়ি,তাহলে ইহকাল ও পরকালে মুক্তি মিলবে। পরিশেষে দেশ ও মানব জাতির কল্যানে মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Daily Frontier News