পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর পিতা ও পিরোজপুর বারের প্রবীণ আইনজীবী মো. শামসুল হক ফকিরের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে ০৯ এপ্রিল (রবিবার) বাদ আছর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন মহল্লী। এর আগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখেন। প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়
দোয়া মোনাজাতে প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন শুকুর, একে আজাদ, রেজাউল ইসলাম শামিম, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফাসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics