Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

 

 

শাহীন বিশ্বাস সাতক্ষীরা প্রতিনিধি।

পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে বুধবার ১২ এপ্রিল বিকাল ৫ টায় পাটকেলঘাটা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম ,তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, জেলা কৃষক লীগের সভাপতি মাফুজা সুলতানা রুবি,উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সামাদ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব পলাশ, ও প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ সহ ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মমিন।

Daily Frontier News