বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে নবীগঞ্জে বিশাল মোবারক র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বিকাল ৩টার সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল (ক্যাডেট) মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ম্যানিজিং কমিটির সদস্যরা বিশাল মোবারক র্যালি নিয়ে বের করে আমুকোনা, বেতাপুর, উলুকান্দি হয়ে আউশকান্দি হীরাগঞ্জ বাজার পদক্ষিন করে ঢাকা- সিলেট মহা সড়কের হয়ে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে জড়ো হয়ে এক পথ সভায় মিলিত হন। এতে বক্তব্য রাখেন শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা, আরবী ও ইংরেজী ভাষায় বক্তব্য রাখেন। পরে মোনাজাতের মধ্য দিয়ে পথ সভা শেষে পূর্ণঃরায় বিশাল মোবারক র্যালি নিয়ে মাদ্রাসা পাঙ্গনে গিয়ে বাদ মাগরিব অত্র প্রতিষ্ঠানে আলোচনা সভা ও বিশ্ববাসীর শান্তি কামনায় মোবারক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics