Daily Frontier News
Daily Frontier News

দুই দিন ব্যাপী অনুষ্ঠানের জন্য প্রস্তুত লাকসামের বাতাখালী মাদ্রাসা

জামাল উদ্দিন স্বপন কুমিল্লা 

 

কুমিল্লা জেলার লাকসামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার জন্য প্রস্তুত।
১৬ই ডিসেম্বর ২০২২ বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ টায় ইসলামিক জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন।
কোরআন তেলাওয়াত আযান ও হামদ নাতে প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ১৫০০০ টাকা তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা ও সাতটি বিশেষ পুরস্কার ব্যবস্থা রয়েছে।
১৬ই ডিসেম্বর সন্ধ্যা ঢাকার শানে মদিনা শিল্পী গুষ্টি ও সোশ্যাল মিডিয়ার বহুল জনপ্রিয় আলোচিত বিনোদন বন্দু খ্যাত মহিউদ্দিন খান সাহেবের মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ।

১৭ ই ডিসেম্বর শনিবার ৪ টা থেকে বার্ষিক ওয়াজ মাহফি ।
অনুষ্ঠানে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেয়া হবে।
উক্ত ওয়াজ মাহফিলের প্রধান ওয়াজিম শাইখুল হাদিস আল্লামা মোঃ আবু মুসা কাসেমী, জামিয়া আফতাব নগর ঢাকা ।
বিশেষ ওয়াজিম হযরত মাওলানা মনজুর রহমান ওসমানী,
মোহতামিম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তা’আলা আনহা মহিলা মাদ্রাসা ঢাকা ।
হযরত মাওলানা আবুল কালাম আনোয়ারী,
খতিব বাতাখালী পূর্ব পাড়া জামে মসজিদ ।
হযরত মাওলানা মোঃ খোরশেদ আলম , খতিব বাতাখালী কেন্দ্রীয় জামে মসজিদ ।
হযরত মাওলানা মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষক পেচরা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ।

হযরত মাওলানা আবু ইউসুফ, সরকারী শিক্ষক লালচাঁদপুর আজহারিয়া ফাজিল মাদ্রাসা।

উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন
মোঃ আবু সাইদ বাচ্চু
কাউন্সিলর ৬ নং ওয়ার্ড লাকসাম পৌরসভা।
দুইদিন ব্যাপী আয়োজিত উক্ত অনুষ্ঠানে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

Daily Frontier News