আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)ঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান মালামাল সহ পুড়ে গেছে। বিজয়নগর উপজেলার মির্জাপুর নামক স্থানে বুধবার(১০ জানুয়ারী) দুপুর ১২:৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক সার্কিট থেকে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অবশেষে উপজেলার ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন এর সদস্যরা তাৎক্ষণিক প্রচেষ্টায় প্রায় ঘন্টা চেষ্টা করে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
. এ ঘটনায় ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রায় ৬০ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল মুদি দোকান, কনফেকশনারী, বিকাশ ও কম্পিউটার, ফার্মেসী, কাঠ ফার্নিচার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর এজেন্ট অফিস।
. এ বিষয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের লিডার মোশারফ হোসেন নিয়াজী বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়াস সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনারস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের উৎপত্তি কোথা থেকে হয়েছে নিশ্চিত এখনো বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ধারণায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।
. উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics