Daily Frontier News
Daily Frontier News

সুবর্ণচরে সড়ক দূর্ঘটনায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

 

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সিদ্দিক মেম্বার দোকান সংলগ্ন স্থানে রাত ৮টা ৫০ মিনিটের সময় ট্রাক্টর চাপায় শাহাদাৎ ও ফরহাদ নামের ২ ছাত্র মর্মান্তিক আহত হয়। শাহাদাতকে আশংকা জনক অবস্থায় চরজব্বর হাসপাতালে নেয়া হলে সেখানেই শাহাদাত মৃত্যু বরণ করেন।

এবং ফরহাদকে মাইজদী জেনারেল হাসপাতাল নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত মোঃ ফরহাদ (১৯), মধ্যম বাগ্যা গ্রামের নুর আলমের পুত্র এবং নিহত
মোঃ শাহাদাত (১৮) একই গ্রামের মোঃ সেলিমের পুত্র।

আহতরা পাংখার বাজার থেকে বাড়ীতে যাচ্ছিলো বলে জানান আহতদের আত্ত্বীয় জামাল উদ্দিন। ট্রাক্টর ট্রলির সাথে হোন্ডার মুখোমুখি সংঘর্ষ হয় বলে তিনি মুঠো ফোনে জানান।

এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Daily Frontier News