শাহীন বিশ্বাস, সাতক্ষীরা প্রতিনিধি॥
পাটকেলঘাটার খলিষখালীতে গত রবিবার গভীর রাতে দূর্বৃত্তরা শত্রুতামুলক ভাবে ৩ বিঘা পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এতে করে ৪ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। বরজ মালিকদের মাথায় হাত।
জানাগেছে খলিষখালী গ্রামের তাপস পাল, পুষ্কার পাল ও পলাশ পাল এই তিন পান চাষীর ৩ বিঘা পানের বরজে দূর্বৃত্তরা গভীর রাতে আগুন ধরিয়ে দেয়। পরদিন রবিবার সকালে বরজে পান কাটতে এসে দেখে বরজে কোন পান নেই। এ সময় চাষীরা চিন্তায় মাথায় হাত উঠেছে। এই ধরনের ক্ষতি কোন মানুষের কাজ না বলে এলাকাবাসী দুঃখ করেন। স্থানীয় বাসিন্দা সুফল আইচ জানান, এর আগে ও কে বা কারা এই এলাকার পাশের পানের বরজে আগুন ধরিয়ে দেয় কিন্তু তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। কয়েকবার পানচাষীরা চোর ধরে পুলিশে দেয় কিন্তু কদিন পর জেল থেকে বের হয়ে আবার একই কাজ চলে। এ ঘটনার খবর পেয়ে খলিষখালী পুলিশ ক্যাম্পের এ এস আই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ক্ষতিগ্রস্থ পানের বরজের মালিকগণ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics