Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটার কুমিরায় প্রাইভেট কার মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩।।

 

 

শাহীন বিশ্বাস পাটকেলঘাটা সাতক্ষীরা প‍্রতিনিধি।।

 

পাটকেলঘাটায় মোটরসাইকেল ও, প্রাইভেটকার যার নং ঢাকা মেট্রো (গ) ১৯৬০১৮ মুখোমুখি সংঘর্ষে চালক সহ২ মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

খুলনা সাতক্ষীরা মহাসড়কের কুমিরা বাসষ্টান বাজারে গতকাল বুধবার দুপুর সাড়ে ৩টার সময় ওই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে মটরসাইকেলে থাকা চালক নড়াইল জেলার শাহাদাত মোল্লা ও তার স্ত্রী, শিশু কে স্হানীয় ক্লিনিকে ভর্তি করে।।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলে থাকা তিন আরহীর পরিচয় পাওয়া যায়নি।

এদিকে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

Daily Frontier News