আঃ ছাত্তার মিয়া নরসিংদীঃ-
নরসিংদী শিবপুর ঢাকা সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সবুজ মিয়া (৩২) নামের ডেমনা থানায় কর্মরত এক পুলিশ উপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
আজ ২৬ নভেম্বর, শনিবার সকাল ৯টার দিকে নরসিংদীর আমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ে কাভার্ডভ্যানেল সাথে সংঘর্ষে গুরুতর আহত হন এবং দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান তিনি।
তাকে নিয়ে আসা ডেমরা থানার (উপপরিদর্শক) এসআই ফারুক মোল্লা তিনি বিবার্তাকে বলেন, নিহত সবুজের নাইট ডিউটি ছিল শনিবার সকালে ডেমরা থানা থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী যাওয়ার পথে জেলার আমতলা এলাকায় কভার্ডভ্যানেল সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পোনে একটার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তিন মাস আগে এসআই পদে সবুজ মিয়া ডেমরা থানায় যোগদান করেন।
সজনরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ সনাক্ত করেন। নিহতের বাবার নাম ফিরোজ মিয়া।এক কন্যা সন্তানের জনক তিনি। ঢাকায় ডেমরা পুলিশ ফাঁড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার খামারচর এলাকায়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics