Daily Frontier News
Daily Frontier News

নবীনগরে কিশোরীর আত্মহত্যা

 

মাসুম মির্জা নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৪ নং ওর্য়াডের পদ্মপাড়ার ভাড়া বাসায় ১৫ বছরের জিমা আক্তার নামক এক কিশোরী আত্মহত্যা করেছেন।

সরে জমিনে গিয়ে জানা যায়, নাছির মিয়ার তৃতীয় তলায় ভাড়া থাকেন। আনুমানিক সকাল ১১ টার দিকে জানালার লোহার গ্রিলে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

জিমা আক্তার উপজেলার শ্রীরামপুর ইউপির শ্রীরামপুরের লিটন মিয়ার মেয়ে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কর্মকর্তা জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Frontier News