শাহিন বিশ্বাস সাতক্ষীরা প্রতিনিধি।
তালায় যাত্রী বাস ও মোটর ভ্যানের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে ।
স্থানীয়দের সূত্রে জানা গেছে,১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় পাইকগাছা কপিলমুনি সড়কের গোনালী বাজার সংলগ্ন এলাকায় দূর্ঘটনা ঘটে। পাইকগাছা গামী যাত্রীবাহী বাস গোনালী বাজারের কাছে পৌছালে তালা গামী মোটরভ্যানে ধাক্কা দেয় ।পাশে গভীর খাদেপড়ে ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হয়।
তাদের অবস্থা আশঙ্কাজনক ।আহতরা হলেন তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়া গ্রামের জোবান আলীর ছেলে ভ্যান চালক ইব্রাহীম(২৭),একই গ্রামের ছৈয়দ আলীর ছেলে সুপারি ব্যবসায়ী আব্দুল মজিদ(৫৫) ,মোহাম্মদ আলীর ছেলে বাবু(৩২), উপস্থিত জনতা তাৎক্ষণিক আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics