Daily Frontier News
Daily Frontier News

চান্দিনায় ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

 

কুমিল্লা প্রতিনিধি। ।

 

কুমিল্লার চান্দিনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানায় থানা পুলিশ।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬)। সে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী। নিহত অপরজন তাওহিদ (২০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নবাবপুর থেকে সিএনজিটি যাত্রী নিয়ে জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর নতুন বাজার যাওয়ার পথে মাটিবাহী ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় হাসান নামের একজন যাত্রী। মারাত্মক আহতাবস্থায় তাওহিদকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Frontier News