বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলায় ঘরের খাট খেকে পরে তাহসিন আহম্মদ নামে ১১ মাসের ১টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা আছাদপুর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ১১ মাসের ছেলে সন্তান তাহসিন আহম্মদ ঘরের খাট থেকে পরে গেলে তার বাবা মা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুটির পিতা হাবিবুর রহমান জানান ছেলেটি দুদিন যাবত অসুস্হ ফার্মেসি থেকে ঔষধ নিয়ে খাওয়াছি জ্বর সারে না, আজ সকালে ডাক্তার দেখাতে যাবো বলে, তার মা তাকে খাটের মধ্যে রেখে জামা কাপড় আনতে গেছে এমন সময় খাট থেকে পরে যায়। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এই বিষয়ে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মাহফুজা খানম জানান শিশুটি পথের মধ্যেই মৃত্যুবরণ করেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics