মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদা,শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ আবু জাহের এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবু ছালেক সেলিম রেজা সৌরভ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার প্রমূখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারী দিবাগত রাতে ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics