মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যােগে কুমিল্লার বুড়িচং উপজেলায়
বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর শনিবার সকালে র্যালীটি পরিষদ চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
আলো সঞ্চয় ও ঋন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আশিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, বিআরডিবি চেয়ারম্যান শরীফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওবায়দুল হক লিটন।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী সহ সকল সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সমবায়ী কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাজুল ইসলাম।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics