Daily Frontier News
Daily Frontier News

পবিত্র রমজানে মরহুম আব্দুর রহমান খান (ওমর)-এর মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা।

 

নিজস্ব প্রতিবেদক :

গত ৪ঠা নভেম্বর ২০২৫ তারিখে আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং dailyFrontier.news-এর সম্পাদক শ্রদ্ধেয় আব্দুর রহমান খান (ওমর)।

পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে মরহুম আব্দুর রহমান খান (ওমর)-এর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

মরহুম আব্দুর রহমান খান (ওমর) ছিলেন সাংবাদিকতা জগতের এক নিবেদিতপ্রাণ । তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে dailyFrontier.news-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকার চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সিনিয়র ব্যুরো চীফ এবং জনপ্রিয় পত্রিকা অপরাধ জগত-এর জেলা প্রতিনিধি হিসেবে তাঁর সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সর্বমহলে প্রশংসিত ছিল।

মরহুম আব্দুর রহমান খান (ওমর) পেশাগত জীবনে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর কর্ম ও আদর্শ আমাদের স্মৃতিতে অম্লান। রমজান মাস হলো ক্ষমা ও নাজাতের মাস। এই পবিত্র মাসে মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস ও গুনাহ মাফ কামনা করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে বিশেষ আবেদন:
রমজান মাস ক্ষমা ও নাজাতের মাস। এই পবিত্র সময়ে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়:

“তিনি সারা জীবন দেশ ও দশের জন্য কাজ করে গেছেন। এই পবিত্র রমজানে মহান আল্লাহর দরবারে আমাদের একটাই প্রার্থনা, আল্লাহ যেন উনার সকল ভুলত্রুটি ক্ষমা করে উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনারা যখনই ইফতার বা সেহরির পর দোয়া করবেন, দয়া করে উনার নামটিও আপনাদের দোয়ায় শামিল করবেন।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই গুণী ব্যক্তিত্বের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছে।

 

Daily Frontier News