Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে ” মহান স্বাধীনতা দিবস” পালিত

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

জেলার নাসিরনগর উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ২০২৩ পালিত হয়েছে।
রবিবার ২৬ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, স্থানীয় সংসদ সদস্য বদরুদোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।সকাল ৯ টায় উপজেলা প্রশাসন নাসিরনগর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ডিএনসিসির অংশ গ্রহণে কুচকাওয়াজ, বয়েজ স্কাউট, গার্লস গাইড, শিশু- কিশোর সংগঠন এবং স্কুল/কলেজ এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন করা হয়। সকাল ১১ ঘটিকায়
পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিত দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমদ, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

Daily Frontier News