Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে “জাতীয় সংবিধান দিবস” পালিত

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে” জাতীয় সংবিধান দিবস” ২০২২ পালিত হয়েছে।
শুক্রবার ৪ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে “জাতীয় সংবিধান দিবস”২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন এঁর সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। স্বাগত বক্তব্য রাখেন, নাসিরনগর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফোরকান। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা সেকেন্ড অফিসার এস আই শ্রীবাস চন্দ্র দাস, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ হাকিম রাজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম প্রমূখ।তাছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কলেজের প্রভাষক, ছাত্র/ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

Daily Frontier News