সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে নাসিরনগর উপজেলায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার ৭ ডিসেম্বর ২০২২ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে জাতীয় বিজ্ঞান সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ।বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী,বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স্বপন রায় প্রমুখ। সভার শেষে সভাপতি, অতিথিদের নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র/ছাত্রী ও সূধীজন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics