Daily Frontier News
Daily Frontier News

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর মুক্তিযোদ্ধা দিবস পালিত—-

 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

 

.
.          জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মুক্তিযোদ্ধা ঐক্য জোটসহ বিভিন্ন সংগঠন আজ ১ ডিসেম্বর ২০২২ মুক্তিযোদ্ধা দিবস পালন করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও জনতাকে শপথ পাঠ করান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি এবং বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। জনাব ইনু মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে এবং মুক্তিযোদ্ধাদের চেতনা ও সাহস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে ১লা ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ উদযাপনে জন্য ঝুলি রাখা সরকারী প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার দাবি জানান। তিনি বলেন, ‘ছুটি চাইনা। কিন্তু মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।’

.        এছাড়া জাসদ ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি আজ সকাল ৯টায় মিরপুরে বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে সমাবেশ ও শ্রদ্ধা নিবেদন করে। ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ার, মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমূখ।

 

Daily Frontier News