Daily Frontier News
Daily Frontier News

ইবাদ খান দিনার সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন

 

 

সিলেট :-

 

একুশ আমার অধিকার আদায়ের সাধনা, একুশ আমার প্রতিবাদী হওয়ার ঘোষণা। একুশ আমার মায়ের ভাষা রক্ষার সূচনা, একুশ আমার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার উন্মাদনা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ইবাদ খান দিনার । অনুভূতি প্রকাশ করেছেন তিনি- একুশের চেতনা আমাদের আত্মমর্যাদাশীল করেছে। দুর্জয় সাহস জুগিয়েছে। একুশ মানে মাথা নত না করা – চিরকালের এ স্লোগান আজও সমহিমায় ভাস্বর। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, যাবতীয় গোঁড়ামি আর সংকীর্ণতার বিরুদ্ধে শুভবোধের অঙ্গীকার। ৫২-র ভাষা আন্দোলনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেসব ভাষা শহীদ, তাদের ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইবাদ খান দিনার । রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। ইবাদ খান দিনার আরও বলেন ইতিহাসের এই দিন যেদিনটিতে আমরা শ্রদ্ধা জানাই তাদের, যাদের কারণে পেয়েছি আমাদের অর্জিত ভাষা, মায়ের ভাষা নবজাতক শিশুর ভাষা, আমার ভাষা বাংলা ভাষা। আজ একুশে ফেব্রুয়ারি। সকল ভাষা শহীদদের জানাই সালাম

Daily Frontier News