মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বুড়িচং শাখার উদ্যোগে ২২ নভেম্বর মঙ্গলবার বিকালে ব্যাংক কার্যালয়ে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বুড়িচং শাখার ব্যবস্থাপক ও এস.এ.ভিপি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এবং অফিসার ও বিনিয়োগ প্রধান মোঃ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মশিউর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বুড়িচং উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের বুড়িচং উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।
স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বুড়িচং শাখার ম্যানেজার অপারেশন ও এফএ ভিপি মোঃ জালাল উদ্দিন। দোয়া পরিচালনা করেন বুড়িচং উপজেলা মসজিদের ইমাম ও দারুস সালাম মাদানীয়া মাদ্ররাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, রেমিটেন্স গ্রাহক মোঃ সোহেল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, বাশার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ আবুল বাশার, হেপি মেডিকেলের সত্ত্বাধিকারী ইমতিয়াজ আহমদ ইমন, সেইভ দ্যা হিউম্যানিটির বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকারিয়া খান, সোশ্যাল ইসলামী ব্যাংকের সিনিয়ার অফিসার রাবেয়া খাতুন, ইয়ছির আল নেয়াজ, গোলাম রাফসানজানি বেগ, শফিকুর রহমান, মাকছুদা জান্নাত, রাহেদুল ইসলাম, জুলকার নাইন ও গোলাম ফারুকসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics