Daily Frontier News
Daily Frontier News

সাবেক এমপি আবুল হাশেম খান আর নেই

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

কুমিল্লা-৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া)আসেনর সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল হাশেম খান (৬৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বুধবার ভোর ৫টায় ১০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। আবুল হাশেম খানের মেয়ে ব্যারিস্টার নাজিয়া হাশেম তানজি এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এ অবস্থাতেও তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)আসনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ আবু জাহেরের কাছে পরাজিত হন।২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও আসনটির এমপি এডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুর পর উপনির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি । ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও এক
ছেলের জনক। সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন।

Daily Frontier News