সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সাবিস এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫ঃ৩০ মিনিটে সাবিস এর আয়োজনে সাবিস মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাবিস এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন। দোয়া মাহফিল শেষে ইফতারে আয়োজন করা হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics